মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ২৬ নং আসনের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মোসারক হোসেনের নেতৃত্বে শুরু হল পঞ্চায়েত ভোটের প্রচার অভিযান। এদিন তার নেতৃত্বে পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মহম্মদ ইসরাইল সহ তৃণমূল কর্মী, সমর্থকেরা বাইক র্যালি করেন। এদিনের র্যালিতে প্রায় শতাধিক কর্মী বাইক নিয়ে প্রচার অভিযানে অংশ নেন বলে জানা গেছে।
এবিষয়ে ২৬ নং আসনের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মোসারক হোসেন জানান, সার্বিকভাবে তারা জনসাধারণের সমস্যার সমাধান করতে সচেষ্ট হয়েছেন। তাদের দলের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলে তিনি মনে করেন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি জয়ী হবেন বলে আশাবাদী।